ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
শান্তিরক্ষীরা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশের দৃঢ় অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষীদের আত্মত্যাগ প্রমাণ করে তারা শুধু মাতৃভূমির স্বাধীনতা রক্ষাতেই নয়, বরং জাতিসংঘের পতাকা তলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতেও প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম অবস্থানে রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের ভূমিকা ও পেশাদারিত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে, যা নারী ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
এর আগে দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, দক্ষতা ও মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)