ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মে দুইজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের পচা খাবার সরবরাহের অভিযোগে জড়িত থাকার ঘটনায় মাদারীপুর সদর উপজেলা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন এএফএম আহসানুল হাবিব (৫১) ও মো. নুরুজ্জামান (৪৩)।
গ্রেপ্তারদের একজন আহসানুল হাবিব ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এবং অপরজন নুরুজ্জামান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তাররা ‘সমতা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে নষ্ট ও খাবার অনুপযোগী খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের সম্পৃক্ততা ও দায়-দায়িত্বের প্রাথমিক সত্যতা মেলায় মাদারীপুর সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পরবর্তীতে মাদারীপুর পৌরসভার চাঁদমারি এলাকা থেকে তাদের আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় আদালতে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে একাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
এরপর সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে তদন্ত কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়