ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পাচার হওয়া সম্পদ দ্রুত দেশে ফেরত আনা হবে: গভর্নর
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, দেশটিতে পাচার হওয়া ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে এবং দ্রুতই তা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব তথ্য জানান। বৈঠকে দেশের ব্যাংকিং খাতের সংস্কার, সুশাসন নিশ্চিতকরণ, দুর্বল ব্যাংকের ব্যবস্থাপনা, খেলাপি ঋণ কমানো এবং আর্থিক খাতের ডিজিটাল আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রম ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন গভর্নর। তিনি জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার অংশ হিসেবে যুক্তরাজ্যে ইতিমধ্যে ২৫ মিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা সম্ভব হয়েছে। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া, ইসলামী ব্যাংকসহ কয়েকটি বড় ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং আমানতকারীদের স্বার্থ রক্ষায় নেওয়া উদ্যোগ সম্পর্কেও তিনি অবহিত করেন।
খেলাপি ঋণ কমাতে আইনি কাঠামো সংস্কারের কথাও উল্লেখ করে গভর্নর বলেন, অর্থঋণ আদালত আইন সংশোধনের কাজ চলছে এবং আদায় অযোগ্য ঋণ নিষ্পত্তির জন্য ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্ট’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আর্থিক খাতের ডিজিটাল রূপান্তর প্রসঙ্গে তিনি বলেন, ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডেন্টিটি, ওয়ান ওয়ালেট’ ধারণার ভিত্তিতে একটি সমন্বিত ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর অংশ হিসেবে এআইভিত্তিক ঋণ মূল্যায়ন ও ডিজিটাল ন্যানো-লোন চালুর কাজ চলছে। পাশাপাশি ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে ক্যাশলেস লেনদেন বাড়িয়ে রাজস্ব আদায় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশে চিকিৎসার জন্য ডলার অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং ইউপাস এলসির বিল ডিসকাউন্টিং ফান্ডের সুদহার কমানোর বিষয়েও তিনি কথা বলেন।
বৈঠকে সম্পাদক পরিষদের নেতারা ব্যাংকিং খাতের টেকসই উন্নয়ন ও স্বচ্ছতা বাড়াতে বিভিন্ন মতামত তুলে ধরেন। উপস্থিত ছিলেন দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী এবং দৈনিক আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুনসহ অন্যান্যরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি