ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতি গ্রহণ করেছে সরকার
নিজস্ব প্রতিবেদক: নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বর্তমান সরকারের প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আওতায় দেশীয় শিল্প গড়ে তোলা ও সক্ষমতা বৃদ্ধির যে উদ্যোগ নেওয়া হয়েছে, ফ্লোটিং ক্রেন নির্মাণ প্রকল্প তারই অংশ।
তিনি আরও বলেন, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) কে একটি স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তরের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যতে বড় আকারের যুদ্ধজাহাজ নির্মাণ সম্ভব হবে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দরের সোনাকান্দায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড (ডিইডব্লিউ) চত্বরে অত্যাধুনিক ফ্লোটিং ক্রেন বিএনএফসি ‘বলীয়ান’ বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়জুল হক, জেলা প্রশাসক রায়হান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকারসহ নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, নৌবাহিনী ও ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর বিভিন্ন জাহাজের মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়াতে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ৭০ টন ক্ষমতাসম্পন্ন ফ্লোটিং ক্রেন বিএনএফসি ‘বলীয়ান’ নির্মাণ করেছে। ৪৫ মিটার দৈর্ঘ্য, ১৫ মিটার প্রস্থ এবং ৩ মিটার গভীরতার এই ক্রেনটি ঘণ্টায় ১০.৫ নটিক্যাল মাইল গতিতে চলাচল করতে সক্ষম।
সংশ্লিষ্টরা জানান, নৌবাহিনীর জাহাজ মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ভারী যন্ত্রপাতি উত্তোলন ও স্থানান্তরে এই ফ্লোটিং ক্রেনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই প্ল্যাটফর্ম নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পে দেশের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ফ্লোটিং ক্রেন বিএনএফসি ‘বলীয়ান’ নির্মাণ প্রকল্পের কাজ ২০২৪ সালের ৩০ জুন শুরু হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত