ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই চারটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩ জন শিশু হামের উপসর্গে এবং একজন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল।
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ জনে। এর মধ্যে ৫১৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে এবং ৯১ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
একই সময়ে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৩৬ জন শিশু সন্দেহজনকভাবে হামে আক্রান্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৬৯ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬১ হাজার ১৯৪ জন শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ১৪২ জন শিশু।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত নজরদারি ও তথ্য হালনাগাদ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)