ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে কার্যকর হলো ‘হুইসেলব্লোয়ার’ আইন, গেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে। বহুল আলোচিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন [পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্য প্রকাশকারীর (হুইসেলব্লোয়ার) সুরক্ষা প্রদান] বিধিমালা, ২০২৬’-এর সরকারি গেজেট অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
বুধবার (৩ জুন) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ বিনিয়োগকারী ও সর্বসাধারণের অবগতির জন্য সম্পূর্ণ বিধিমালাটি কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, এই আইনটি কার্যকরের ফলে শেয়ারবাজারের ভেতরের নানা অনিয়ম, দুর্নীতি ও কৃত্রিম কারসাজির তথ্য প্রকাশ করা অনেক সহজ হবে। তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা এবং তাদের সব ধরণের আইনি ও প্রাতিষ্ঠানিক সুরক্ষা দেওয়ার দায়িত্ব নেবে কমিশন। এতে করে অপরাধীদের চিহ্নিত করা সহজ হবে এবং বাজারে কারসাজি কমবে। এর আগে, গত ১৭ মে বিএসইসির নিয়মিত সভায় এই খসড়া বিধিমালাটি অনুমোদন পেয়েছিল।
হুইসেলব্লোয়ার বিধিমালার পাশাপাশি শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে আরও দুটি গুরুত্বপূর্ণ সংশোধিত আদেশ গেজেট আকারে প্রকাশ করেছে বিএসইসি। গেজেট প্রকাশের পর থেকেই এগুলো কার্যকর ধরা হয়েছে। এর একটি হলো— মিউচুয়াল ফান্ড রূপান্তর সংক্রান্ত বিশেষ আদেশ এবং অন্যটি হলো— মূলধন সংগ্রহ সংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন। এই আদেশ দুটিও বিএসইসির অফিশিয়াল ওয়েবসাইটের আইন ও বিধিমালা সাব-মেনু থেকে যে কেউ বিস্তারিত দেখে নিতে পারবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন নিয়ম ও সুরক্ষা আইনগুলো বাস্তবায়নের ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা আরও সুদৃঢ় হবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)