ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সূচকের ধারাবাহিক উত্থানে চাঙ্গা বাজার, লেনদেনে নতুন উচ্চতা
নিজস্ব প্রতিবেদক: আগের ৭ কর্মদিবসের ধারাবাহিকতায় আজও (৩ জুন) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। ফলে টানা ৮ কার্যদিবস সূচকের উত্থান ঘটল। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়ার পাশাপাশি লেনদেনে নতুন রেকর্ড গড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। বাজারের এই ধারাবাহিক উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার সংশ্লিষ্টদের মতে, টানা উত্থানে বিনিয়োগকারীদের প্রত্যাশা তৈরি হওয়া স্বাভাবিক। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি পুরোপুরি বন্ধ না হলেও উত্তাপ অনেকটাই কমেছে।
তবে আজকের বাজারের মূল চালিকাশক্তি হলো অর্থমন্ত্রীর ঘোষণা। গতকাল তিনি জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন আসছে। সেখানে নতুন চেয়ারম্যান ও চারজন নতুন কমিশনার নিয়োগ দেওয়া হবে।
এ ঘোষণায় বিনিয়োগকারীদের মনে বাজার নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। কারণ বিদায়ী কমিশন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরূপ মনোভাব ছিল। তারা এই কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। বাজার নিয়ন্ত্রণে এই কমিশন ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিনিয়োগকারীরা।
ফলে গতকাল নিয়ন্ত্রক সংস্থায় নতুন নেতৃত্ব আসার ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছে। এর ইতিবাচক প্রভাব সরাসরি পড়েছে সূচক ও লেনদেনে। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিশন যদি বাজারবান্ধব নীতি গ্রহণ করে এবং নিয়ন্ত্রণ জোরদার করে, তাহলে আগামী দিনগুলোতে বাজারের এই ইতিবাচক ধারা আরও দীর্ঘস্থায়ী হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)