ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান মত দিয়েছেন, নতুন কোনো প্রতিষ্ঠান গড়ে উঠলে সেখানে নতুন নামকরণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির নাম পরিবর্তনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানায়, ঈদুল আজহার আগেই পাঠানো ওই প্রস্তাবে প্রতিষ্ঠানটির নাম বেগম খালেদা জিয়ার নামে করার সুপারিশ ছিল। তবে মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সেই প্রস্তাব অনুমোদন করেননি বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন যে বিদ্যমান কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান স্থাপন করে সেখানে নামকরণের উদ্যোগ নেওয়া যেতে পারে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, নোটে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কোনো নতুন নাম সংযুক্ত করতে হলে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমেই তা বিবেচনা করা উচিত।
এর আগে সরকারি ব্যয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করা হয়নি বলে জানা যায়। ওই প্রস্তাবে মশা নিয়ন্ত্রণ বিষয়ে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে ফ্লোরিডা সফরের কথা ছিল, যেখানে প্রধানমন্ত্রী দেশের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে কার্যকর সমাধানের ওপর জোর দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা