ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
লোকসানেও আনলিমা ইয়ার্নের শেয়ারদর বৃদ্ধি, নেপথ্যে কী?
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়িক মন্দা ও টানা লোকসানের মধ্যেও দেশের শেয়ারবাজারে রহস্যজনকভাবে বাড়ছে আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ারের দাম। গত এক মাসেই কোম্পানিটির শেয়ারদর প্রায় ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানির কাছে ব্যাখ্যা তলব করে। তবে আনলিমা ইয়ার্ন কর্তৃপক্ষের দাবি—কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই বাজারে তাদের শেয়ারের দাম বাড়ছে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের ৩ মে কোম্পানিটির প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১৯ টাকা ৩০ পয়সা। যা মাত্র এক মাসের ব্যবধানে, অর্থাৎ ১ জুন লেনদেন শেষে বেড়ে দাঁড়ায় ২৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ এই স্বল্প সময়ে শেয়ারপ্রতি দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা।
শেয়ারদরের এই নাটকীয় উত্থান সাধারণ বিনিয়োগকারীদের চমকে দিলেও কোম্পানির আর্থিক চিত্র কিন্তু বেশ হতাশাজনক। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত) কোম্পানিটি বড় অঙ্কের লোকসান গুনেছে। এই সময়ে তাদের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৮১ পয়সা, যার মোট পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ২ লাখ টাকা।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত চার বছরের মধ্যে তিন বছরই লোকসানে ছিল এই টেক্সটাইল খাতের প্রতিষ্ঠানটি। এর মধ্যে ২০২১-২২ অর্থবছরে ৩৩ লাখ টাকা (শেয়ারপ্রতি ০.১৮ টাকা), ২০২৩-২৪ অর্থবছরে ৩ কোটি ২২ লাখ টাকা (শেয়ারপ্রতি ১.৮০ টাকা) এবং সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ৫ কোটি ৩৪ লাখ টাকা (শেয়ারপ্রতি ২.৯৯ টাকা) লোকসান করে কোম্পানিটি।
টানা এই লোকসানের নেতিবাচক প্রভাব পড়েছে লভ্যাংশেও। বিগত চার বছর ধরে সাধারণ বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি আনলিমা ইয়ার্ন। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ২ শতাংশ (শেয়ারপ্রতি ২০ পয়সা) ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
উল্লেখ্য, ১৯৯৭ সালে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আনলিমা ইয়ার্ন ডাইংয়ের বর্তমান পরিশোধিত মূলধন ১৭ কোটি ৮৭ লাখ টাকা। এর মধ্যে সিংহভাগ শেয়ারই রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে, যার পরিমাণ ৫৫ দশমিক ৫৭ শতাংশ। বাকি শেয়ারের মালিকানায় রয়েছেন কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)