ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঋণের বিপরীতে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার ইস্যুর আবেদন বাতিল
নিজস্ব প্রতিবেদক: ঋণকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে মূলধন পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছিল ড্যাফোডিল কম্পিউটার্স, তা অনুমোদন পায়নি। কোম্পানিটির শেয়ার ইস্যুর আবেদন খারিজ করে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ২১ মে বিএসইসি এক চিঠির মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটার্সকে জানায়, ঋণের বিপরীতে নতুন শেয়ার ইস্যুর জন্য করা তাদের আবেদন গ্রহণ করা হচ্ছে না।
এর আগে গত বছরের ১১ নভেম্বর ডিএসই জানায়, সহযোগী প্রতিষ্ঠান ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’ থেকে নেওয়া ঋণ পরিশোধের বিকল্প হিসেবে শেয়ার ইস্যুর পরিকল্পনা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে ১৫ টাকা ইস্যু মূল্যে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার শেয়ার ছাড়ার প্রস্তাব দেওয়া হয়। এর আর্থিক মূল্য দাঁড়ায় ৪৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা।
প্রস্তাবটি বাস্তবায়িত হলে ‘ড্যাফোডিল ফ্যামিলি কনসার্ন’-এর পাওনা ঋণ পরিশোধ হয়ে যেত এবং এর পরিবর্তে প্রতিষ্ঠানটি ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার পেত। যদিও শেয়ার ইস্যুর প্রস্তাবিত মূল্য ছিল ১৫ টাকা, তখন কোম্পানিটির শেয়ারবাজারে প্রতিটি শেয়ারের দর ছিল ১৪২ টাকা ৫০ পয়সা।
উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগেও ড্যাফোডিল কম্পিউটার্স সহযোগী প্রতিষ্ঠান ড্যাফোডিল ফ্যামিলি থেকে নেওয়া ৪৬ কোটি ৭০ লাখ টাকার ঋণকে ইক্যুইটিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছিল। সে সময় ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি ৬৭ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়ানোর আবেদন করা হয়েছিল। তবে বিএসইসি গত বছরের ৭ আগস্ট সেই আবেদনও নামঞ্জুর করে দেয়।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)