ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
এক যৌথ বিবৃতিতে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং সদস্যসচিব এ টি এম আব্দুল বারী ড্যানী এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এক অনন্য শিক্ষা দেয়। হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ধৈর্য, সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে উদ্বুদ্ধ করে। ঈদের এই আনন্দ যেন প্রতিটি মানুষের হৃদয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সব সময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য অটুট রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। ঈদের এই পবিত্র মুহূর্তে বিত্তবানদের প্রতি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তারা বলেন, ত্যাগের মাধ্যমেই প্রকৃত আনন্দ খুঁজে পাওয়া সম্ভব।
বিবৃতিতে শামসুজ্জামান দুদু এবং এ টি এম আব্দুল বারী ড্যানি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং প্রত্যাশা করেন যে, এই ঈদ দেশের প্রতিটি ঘরে সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া