ঢাকা, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আদ-দ্বীন হাসপাতালের ঘটনায় তদন্ত কমিটি, ব্যবস্থা নেবে সরকার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে এই কমিটিকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে হাসপাতালটির সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের এই তদন্ত কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেন।
ঘটনার বিবরণ দিয়ে স্বাস্থ্য মহাপরিচালক জানান, আজ ভোরে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একটি অত্যন্ত অস্বাভাবিক ও দুঃখজনক ঘটনা ঘটে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় আমরা ৬ জন নবজাতককে হারিয়েছি। খবর পেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (প্রশাসন) এবং হাসপাতাল পরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা মিলে ওই ওয়ার্ডটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জানা যায়, ওই কক্ষটিতে মোট ১১ জন প্রসূতি মা ছিলেন, যার মধ্যে ৬ জন মা তাদের ১ থেকে ৩ দিন বয়সী নবজাতক সন্তানদের নিয়ে অবস্থান করছিলেন। বাকি ৫টি শিশু এনআইসিইউতে (NICU) চিকিৎসাধীন ছিল। আজ ভোরে কক্ষটিতে এসি জটিলতা বা অন্য কোনো অজানা কারণে একটি শ্বাসরুদ্ধকর (সাফোকেটিভ) পরিবেশের সৃষ্টি হয়। কক্ষটির ভেতরের অবকাঠামো এমন ছিল যে, এসি বন্ধ হয়ে গেলে সেখানে বাতাস চলাচলের (ভেন্টিলেশন) বিকল্প কোনো উপায় ছিল না।
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর বিশেষ নির্দেশনায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মৃত্যুর আসল কারণ এবং হাসপাতাল ব্যবস্থাপনায় কোনো গাফিলতি ছিল কিনা, তা সুনির্দিষ্টভাবে নির্ণয় করতেই এই ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হাসপাতাল পর্যায়) এবং স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইং-এর উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তাসহ ৩ সদস্যের এই কমিটি তদন্তভার পেয়েছে। কক্ষটির চিকিৎসাসেবা, পরিবেশের ত্রুটি কিংবা এসির কারিগরি সমস্যা—সবকিছু খতিয়ে দেখে আগামী তিন দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দেবেন।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে সরকার অপরাধীদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ নেবে। চিকিৎসাসেবা ও ওয়ার্ড ব্যবস্থাপনায় কারও দায়িত্বহীনতা বা অবহেলা প্রমাণিত হলে কিংবা অবকাঠামোগত কোনো কারিগরি গাফিলতি ধরা পড়লে, দোষীদের স্তরভেদে যথাযথ ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নিলেই মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়ল সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- অটোরিকশা থেকে ফেলে দেওয়া সেই পুলিশ সদস্য আর নেই