ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সহজ কিস্তিতে ফোন দিচ্ছে বাংলালিংক
নিজস্ব প্রতিবেদক: ৯ মাসের সহজ কিস্তি সুবিধায় নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কেনার সুযোগ দিচ্ছে বাংলালিংকের ডিজিটাল প্ল্যাটফর্ম টেকভ্যান। এই অফারের আওতায় ‘টেকনো স্পার্ক ৫০’ ও ‘টেকনো স্পার্ক গো থ্রি’ মডেলের স্মার্টফোন কিস্তিতে কেনার পাশাপাশি এক বছরের জন্য ডেটা বান্ডেল ফ্রি ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলালিংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলালিংকের যেকোনো গ্রাহক এই ফোন দুটি কিনলে এক বছরের জন্য ৮০ গিগাবাইট ইন্টারনেট, ৮০০ মিনিট টকটাইম এবং জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম টফি ব্যবহারের সুবিধা বিনামূল্যে পাবেন। দেশের যেকোনো টেকনো রিটেইল আউটলেট ও বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার থেকে ফোন দুটি কেনা যাবে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, স্মার্টফোনের উচ্চমূল্য এখনো ডিজিটাল সেবা ব্যবহারের ক্ষেত্রে বড় বাধা। টেকভ্যানের মাধ্যমে সহজ কিস্তি সুবিধা ও বান্ডেল অফারের মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল ডিভাইস ও সংযোগ আরও সহজলভ্য করা হচ্ছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, টেকনো স্পার্ক গো থ্রি মডেলের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা এবং টেকনো স্পার্ক ৫০ মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত