ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টানা চতুর্থ দিন উত্থানে শেয়ারবাজার, সপ্তাহ শুরু ইতিবাচক ধারায়
নিজস্ব প্রতিবেদক: গত সপ্তাহের শেষ তিন কার্যদিবসের ধারাবাহিকতায় আজও (২৩ মে) সূচকের উত্থানে সপ্তাহ শুরু হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বাড়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের অস্থিরতা কিছুটা কাটিয়ে এখন শান্তির পরিবেশ বিরাজ করছে। পবিত্র ঈদকে সামনে রেখে অনেকেই কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তার মধ্যেও শেয়ারবাজারে তাদের অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে, যা সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
তাদের মতে, যুদ্ধের কারণে কিছুদিন আগে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীরা কিছুটা অস্বস্তিতে ছিলেন। যদিও তখন বাজারে ধস নামেনি। এখন ঈদের আগে ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে বাজার নিয়ে প্রত্যাশা বেড়েছে। আশা করা যায়, ঈদের পর বাজার আরও উচ্চতায় উঠে যাবে এবং আরও বেশি স্থিতিশীল হবে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, শনিবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৪.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮.৩৫ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭.০৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩৪.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩০.৩৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৭টির দর বেড়েছে, ১১৭টির দর কমেছে এবং ৬০টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৯০২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ৩৪ কোটি ৬৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ২৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩০ কোটি ৩৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৪ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ৬৭টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬১.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৬১.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২১.৩১ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)