ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নারী বিনিয়োগকারীদের জন্য বিএসইসি’র বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে নারী বিনিয়োগকারীদের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধি এবং তাঁদেরকে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার লক্ষ্যে একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।
আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার বিএসইসি ভবনস্থ মাল্টিপারপাস হলে সম্মানিত নারী বিনিয়োগকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে 'প্রাথমিক বিনিয়োগ শিক্ষা' বিষয়ক এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু হয়ে কর্মশালাটি বিকাল ৩:১৫ ঘটিকা পর্যন্ত চলে, যেখানে বর্তমান ও সম্ভাব্য বিনিয়োগকারীসহ মোট ৩৫ জন নারী অংশগ্রহণ করেন।
আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএসইসি'র কমিশনার ফারজানা লালারুখ। উদ্বোধনী বক্তব্যে নারীদের অর্থনৈতিক সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, মেয়েদেরও বিনিয়োগ সম্পর্কে সঠিক ও স্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নারী ছাত্র, গৃহিণী কিংবা কোনো পেশাজীবী যা-ই হোন না কেন, তিনি যদি তাঁর সঞ্চয়ের একটি অংশ সঠিকভাবে জেনে-বুঝে বিনিয়োগ করেন, তবে অবশ্যই লাভবান হবেন ।
এসময় শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের গুজবে কান না দিয়ে, জ্ঞানভিত্তিক সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নারীদের নিজস্ব পুঁজি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি ।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারীদের শেয়ারবাজারের মৌলিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয় । যার মধ্যে ফাইনান্সিয়াল লিটারেসির মৌলিক বিষয়াবলি, বিনিয়োগের ঝুঁকি ও বিনিয়োগকারীদের সুরক্ষা এবং আর্থিক পরিকল্পনা সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয় ।
প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে শেষ হওয়ার পর অংশগ্রহণকারী নারীদের মাঝে সনদ বিতরণ করা হয় । উক্ত অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান এবং প্রশিক্ষণার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন বিএসইসি-এর অন্যতম সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুদ্দিন, সিএফএ । নারীদের শেয়ারবাজারে আরও বেশি সম্পৃক্ত করতে এবং বিনিয়োগে দক্ষ করে তুলতে বিএসইসি নিয়মিতভাবে এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে ।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)