ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য বিএসইসি'র যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: এসএমই উদ্যোক্তা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে মূলধন উত্তোলনের বিষয়ে ধারণা দিতে যৌথভাবে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) ।
গত ১৮ ও ১৯ মে দুই দিনব্যাপী "Training on Capital Raising by Public Offer for SME Entrepreneurs" শীর্ষক এই যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । মূলত কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে কীভাবে শেয়ারবাজার থেকে পুঁজি উত্তোলন করা যায়, সে বিষয়ে উদ্যোক্তাদের বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয় ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন । যার মধ্যে এসএমই ফাউন্ডেশনের ৬ জন কর্মকর্তা, দেশের বিভিন্ন প্রান্তের ২৮ জন এসএমই উদ্যোক্তা (বিশেষত নারী উদ্যোক্তা) এবং বিএসইসি-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই কর্মশালার শুভ উদ্বোধন করেন এবং সূচনা বক্তব্য রাখেন বিএসইসি'র কমিশনার ফারজানা লালারুখ । উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন । পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে কীভাবে তারা নিজেদের ব্যবসা আরও বৃদ্ধি করতে পারবেন, এই প্রশিক্ষণ থেকে তার একটি সুস্পষ্ট ধারণা মিলবে ।
তিনি তার বক্তব্যে পার্শ্ববর্তী দেশসমূহ, বিশেষ করে মালয়েশিয়ার উদাহরণ টেনে দেশের শেয়ারবাজারে এসএমই খাতের গুরুত্ব ও বড় ভূমিকা রাখার সুযোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান এবং পরিচালনা পর্ষদের ম্যানেজিং পার্টনার খালিদ মাহমুদ খান ।
প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শেয়ারবাজারর সাথে সম্পৃক্ত সকল স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন । এর মধ্যে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল এবং ইস্যু ম্যানেজারের প্রতিনিধিরা প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন ।
দুই দিনের এই সফল প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা তাদের মতামত ব্যক্ত করে জানান, এই কর্মশালা থেকে অর্জিত জ্ঞানের আলোকে অদূর ভবিষ্যতে তারা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে সম্পৃক্ত করবেন । এই প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব ধারণা অর্জন করে দেশের উদ্যোক্তারা যাতে ভবিষ্যতে শেয়ারবাজারের সাথে সম্পৃক্ত হয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারেন, আয়োজকদের পক্ষ থেকে সেই আহ্বান জানানো হয়েছে ।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)