ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ঈদের আগে ধারাবাহিক উত্থান, আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: গত দুইদিনের ধারাবাহিকতায় আজও (২১ মে) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে, পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে ধারাবাহিক এই উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত কিছুদিন ধরে সূচকের পতনে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা হতাশা ছিল। তবে পতনের মাত্রা ছিল খুবই কম। বর্তমানে ধারাবাহিক উত্থানে লেনদেন চলছে এবং এই উত্থানের গতি পতনের চেয়ে অনেকটাই বেশি বলেও মন্তব্য করেছেন তারা।
বাজার বিশ্লেষকরা আশা প্রকাশ করেছেন, ঈদের পর বাজার আরও উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান এই ধারা অব্যাহত থাকলে বিনিয়োগকারীদের জন্য আগামী দিনগুলো আরও ইতিবাচক হবে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৪.১২ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯.৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২০.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৫.৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৭৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৩টির দর বেড়েছে, ৯৩টির দর কমেছে এবং ৪৯টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৪১ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে প্রায় ১৬৫ কোটি ৩৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৩০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৬ কোটি ৫৫ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৭টির, কমেছে ৫৮টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০০.১৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৪.২৯ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)