ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩
প্রাণঘাতী ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: ডব্লিউএইচও
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার কয়েকটি দেশে নতুন করে ইবোলার সংক্রমণ বাড়তে থাকলেও কার্যকর টিকা পেতে বিশ্বকে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক উপদেষ্টা জানিয়েছেন, ইবোলার নতুন ধরন মোকাবিলায় তৈরি হওয়া সম্ভাব্য টিকা বাজারে আনতে অন্তত নয় মাস সময় লাগতে পারে।
বুধবার (২০ মে) সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচও সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ড. ভাসি মূর্তি।
তিনি বলেন, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিরুদ্ধে দুটি সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কাজ চলছে। তবে সেগুলো এখনও ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে পৌঁছায়নি। টিকা প্রস্তুত থেকে শুরু করে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ সম্পন্ন করতে প্রায় নয় মাস সময় লাগতে পারে।
এদিকে মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। মঙ্গলবার ডব্লিউএইচও মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানান, দেশটিতে এখন পর্যন্ত ইবোলার উপসর্গ নিয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ৬০০ জনের মধ্যে সংক্রমণের লক্ষণ শনাক্ত হয়েছে।
ড. ভাসি মূর্তি বলেন, যাদের মধ্যে উপসর্গ পাওয়া গেছে, তাদের মধ্যে ৫১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দেশ উগান্ডাতেও দুইজন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
কঙ্গোতে নিশ্চিত হওয়া আক্রান্তদের সবাই পূর্বাঞ্চলের ইতুরি ও উত্তর কিভু প্রদেশের বাসিন্দা। অন্যদিকে উগান্ডায় আক্রান্ত দুই ব্যক্তি রাজধানী কামপালার বাসিন্দা বলে জানিয়েছে ডব্লিউএইচও।
ইবোলার বিস্তার ভয়াবহ আকার ধারণ করায় গত ১৭ মে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট