ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
‘জেড’ ক্যাটাগরির ৩ কোম্পানিতে বসছে ডিএসইর গোয়েন্দা নজরদারি
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির অত্যন্ত দুর্বল তিনটি কোম্পানির অভ্যন্তরীণ অনিয়ম ও প্রকৃত আর্থিক অবস্থা খতিয়ে দেখতে বিশেষ অনুসন্ধানমূলক পরিদর্শন কার্যক্রম শুরু হচ্ছে। কোম্পানিগুলোর সামগ্রিক ব্যবসায়িক সক্ষমতা এবং সার্বিক কার্যক্রম সরেজমিনে তদন্ত করতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) আনুষ্ঠানিক সবুজ সংকেত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পরিদর্শনের তালিকায় থাকা এই তিনটি প্রতিষ্ঠান হলো— অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড এবং লিব্রা ইনফিউশন লিমিটেড। মূলত ডিএসই কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতেই এই পরিদর্শনের অনুমোদন দিয়েছে কমিশন।
বিএসইসি সূত্রে জানা গেছে, এই বিশেষ তদন্তের আওতায় প্রতিষ্ঠানগুলোর বর্তমান উৎপাদন ও দাপ্তরিক কার্যক্রম, আর্থিক অবস্থার ক্রমাগত অবনতির আসল কারণ, সাম্প্রতিক সময়ে শেয়ার লেনদেনের ধরণ এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় গভীরভাবে খতিয়ে দেখা হবে। সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।
আলোচিত এই কোম্পানিগুলোর সাম্প্রতিক আর্থিক অবস্থা বিশ্লেষণ করে দেখা গেছে, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস এবং এএফসি অ্যাগ্রো বায়োটেকের পরিচালনা পর্ষদ গত টানা তিন বছর ধরে সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো ধরনের ডিভিডেন্ড দেয়নি। শুধু তাই নয়, কোম্পানি দুটির উদ্যোক্তা ও পরিচালকরা সম্মিলিতভাবে কোম্পানির ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধারণের যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, বিএসইসির সেই নির্দেশনাও দীর্ঘদিন ধরে অমান্য করে আসছেন। অথচ রহস্যজনকভাবে, আর্থিকভাবে অত্যন্ত দুর্বল ও উৎপাদন সংকটে থাকা এই দুই কোম্পানির শেয়ারদর গত জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অস্বাভাবিকভাবে বাড়তে দেখা গেছে।
অন্যদিকে, তালিকায় থাকা অপর প্রতিষ্ঠান লিব্রা ইনফিউশন বিগত চার বছর ধরে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। এই কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার থাকলেও গত এক মাসে বাজারে এর শেয়ারের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বিএসইসির নির্দেশনায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, ডিএসইর পাঠানো একাধিক চিঠির সূত্র ধরে এবং সার্বিক বাজার পরিস্থিতির সুরক্ষায় এই তিন কোম্পানির ওপর অনুসন্ধানমূলক পরিদর্শন কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো। এই বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, ডিএসইর আবেদনের পরিপ্রক্ষিতেই সার্বিক দিক বিবেচনা করে এই তিন দুর্বল কোম্পানির ওপর বিশেষ পরিদর্শনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)