ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
অপসারিত ভিসিদের অধিকাংশ জামায়াতপন্থী দাবি নাছিরের
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা নেওয়ার পর বিভিন্ন দফায় ২০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (ডুয়েট) একসঙ্গে ১১টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপন প্রকাশের পর থেকেই ডুয়েটে শিক্ষার্থীদের একটি অংশ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। রবিবার (১৭ মে) সেই আন্দোলন সংঘর্ষে রূপ নেয়, যাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক ফেসবুক পোস্টে দাবি করেন, সরিয়ে দেওয়া অধিকাংশ ভিসিই জামায়াতপন্থী মতাদর্শের অনুসারী ছিলেন।
পোস্টে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই বর্তমান নির্বাচিত সরকার ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তন করেছে। তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ছাত্রশিবির অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
নাছির উদ্দীন নাছির আরও লেখেন, পূর্বে নিয়োগপ্রাপ্ত অনেক উপাচার্য জামায়াতপন্থী মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তাদের মাধ্যমে ক্যাম্পাসে গোপন রাজনীতি, মব সন্ত্রাস, নিয়োগ বাণিজ্য ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। নতুন নিয়োগের পর সেই নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা থেকেই তারা অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি দাবি করেন।
তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন। পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতা ও প্রশাসনিক অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরে এসব সমালোচনাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
একইভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দেওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া বলেও উল্লেখ করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, ডুয়েটে নবনিযুক্ত ভিসির যোগদান ঠেকাতে ছাত্রশিবির সহিংসতা চালিয়েছে, যা তাদের সন্ত্রাসী ও বিশৃঙ্খল রাজনীতির পরিচয় বহন করে।
শেষে তিনি বলেন, শিক্ষাঙ্গনকে কোনো অপশক্তির হাতে জিম্মি করতে দেওয়া হবে না এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল ক্যাম্পাসে সন্ত্রাস ও গুজবের রাজনীতির বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা