ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘প্রাথমিক শিক্ষায় কাঙ্ক্ষিত শেখার দক্ষতা অর্জিত হয়নি’
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত শেখার দক্ষতা এখনো অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শ্রেণিকক্ষে উপস্থিতি থাকলেও অনেক শিক্ষার্থী শ্রেণি উপযোগী দক্ষতা অর্জনে পিছিয়ে রয়েছে। এ অবস্থায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে সরকার বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘রেমিডিয়াল শিক্ষা : কর্ম-অভিজ্ঞতা ও আগামীর ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারেই শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে চার থেকে দশ বছর বয়সী শিশুদের মৌলিক শেখার দক্ষতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তবে বাস্তবতায় দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী ক্লাস থ্রিতে পড়লেও তারা কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছে না। জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) অনুযায়ী প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী পিছিয়ে রয়েছে, যদিও বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে বলে তিনি মনে করেন।
ববি হাজ্জাজ জানান, ঝরে পড়া এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়ক কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। লার্নিং সার্কেল, কমিউনিটি অংশগ্রহণ, অভিভাবকদের সম্পৃক্ততা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাসামগ্রী ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার ঘাটতি কমানো হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী বলেন, ‘দ্য লার্নিং নেশন’ বইয়ে ববি হাজ্জাজ বাংলাদেশের শিক্ষা সংস্কারের একটি বিস্তৃত রূপরেখা উপস্থাপন করেছেন। এতে প্রাথমিক, কারিগরি ও উচ্চশিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, মূল্যায়ন ব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেনের এডুকেশন লিড শাহীন ইসলাম, সিনিয়র ম্যানেজার তাহসিনা তাইমুর এবং অধ্যাপক মুরশিদ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, গণসাক্ষরতা অভিযানের কাউন্সিল মেম্বার ও চলপড়ির প্রতিষ্ঠাতা জেরিন মাহমুদ হোসেন এবং সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ