ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরে ফেরার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই যাত্রাকে সহজ করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলীয় ট্রেনগুলোর ২৪ মে’র যাত্রার টিকিট বিক্রি শুরু হয়। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরুর কথা রয়েছে।
রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় ধাপে ধাপে ছাড়া হচ্ছে। ইতোমধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে। এছাড়া ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একজন যাত্রী ঈদযাত্রার জন্য একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে একজনের জন্য একাধিকবার টিকিট কেনার সুযোগ রাখা হয়নি। এছাড়া অগ্রিম কেনা টিকিট ফেরত নেওয়া হবে না।
ঈদের ভিড় সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির বগির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র যাত্রার টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এদিকে কোরবানির পশু পরিবহনের সুবিধায় বিশেষ ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চালু করা হচ্ছে। ২২ ও ২৩ মে চলাচলকারী এই ট্রেন দুটি দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।
অন্যদিকে ঈদ উপলক্ষে নারী যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে প্রতিটি যাত্রীবাহী ট্রেনে একটি নির্দিষ্ট বগি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- জাপানের MEXT স্কলারশিপ পেলেন ১৬৬ বাংলাদেশি শিক্ষার্থী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ আগস্ট)
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- চার পদে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নিয়োগ
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ