ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
‘দেশের উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ’
নিজস্ব প্রতিবেদক: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে মানসম্মত গ্র্যাজুয়েট তৈরিতে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে বর্তমান সরকার উৎকর্ষতা অর্জনে অঙ্গীকারবদ্ধ এবং এ লক্ষ্যে গবেষণা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বুধবার বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) আইইউটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইউটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে চলমান উদ্যোগগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে একাডেমিক উৎকর্ষতা, গবেষণায় সাফল্য এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিতদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর