ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের ৮ বিও হিসাব নিয়ে তদন্তে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে ‘সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড’-এর নির্দিষ্ট কিছু বিও হিসাবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্চেন্ট ব্যাংকটির অধীনে পরিচালিত আটটি ক্লায়েন্ট কোড ও এর সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সম্ভাব্য বাজার কারসাজির অভিযোগ ওঠায় এই পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন ডিভিশন সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। একইসঙ্গে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানের নেতৃত্বে গঠিত এই কমিটিতে আরও রয়েছেন সহকারী পরিচালক লামিয়া আক্তার ও মো. আতিকুল্লাহ খাঁন। কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে এই আটটি ক্লায়েন্ট কোড (S11294, S11318, S11325, S20213, S20071, S11118, S11326 এবং S30005) এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, তদন্তে মূলত এই হিসাবগুলোর মাধ্যমে সংঘটিত শেয়ার লেনদেনের ধরণ, বিও হিসাবের গতিবিধি, বিনিয়োগকৃত অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কোনো অশুভ যোগসাজশ আছে কি না, তা খতিয়ে দেখা হবে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এবং বিএসইসি আইন ১৯৯৩-এর আওতায় এই তদন্ত পরিচালিত হচ্ছে।
বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এবং বাজারের স্বচ্ছতা বজায় রাখতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি তদন্তে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিমভাবে শেয়ারের দর বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়, তবে কমিশন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বাজার সংশ্লিষ্টদের মতে, নির্দিষ্ট কিছু শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি রোধে বিএসইসির এই কড়াকড়ি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?