ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নতুন প্রজন্মকে কোরআনের শিক্ষা ও আদর্শ শেখাতে হবে
নিজস্ব প্রতিবেদক: বর্তমান প্রজন্মকে কোরআনের শিক্ষা, ইতিহাস ও আদর্শ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোরআনের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দুর্নীতি, বৈষম্য, সন্ত্রাস ও নৈতিক অবক্ষয়মুক্ত একটি কল্যাণরাষ্ট্র গঠন করা সম্ভব।
ঐতিহাসিক ১১ মে ‘কুরআন দিবস’ উপলক্ষ্যে রোববার (১০ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, পবিত্র কোরআনের কিছু আয়াত সাম্প্রদায়িক দাঙ্গার উসকানি দেয় এমন মিথ্যা অভিযোগ তুলে ১৯৮৫ সালে ভারতের কলকাতার পদ্মপল চোপড়া ও শীতল সিং নামের দুই ব্যক্তি কোরআন বাজেয়াপ্ত করার দাবিতে কলকাতা হাইকোর্টে রিট আবেদন করেন।
এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ সৃষ্টি হয়। বাংলাদেশে ১০ মে বায়তুল মোকাররম থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। এরপর ১১ মে চাঁপাইনবাবগঞ্জের ঈদগাহ ময়দানে স্থানীয় জনতা সমাবেশের ডাক দেয়। প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে জনতা সমবেত হয়। পরে পুলিশের গুলিতে শীষ মোহাম্মদ, রশিদুল হক, অষ্টম শ্রেণির ছাত্র সেলিম, সাহাবুদ্দীন, কৃষক আলতাফুর রহমান সবুর, রিকশাচালক মোক্তার হোসেন, রেলশ্রমিক নজরুল ইসলামসহ আরও অনেকে শহীদ হন।
পরবর্তীতে জনআন্দোলনের মুখে ভারতের কর্তৃপক্ষ হাইকোর্টে করা রিট আবেদন প্রত্যাহার করে নেয় এবং আদালত মামলাটি খারিজ করে দেয়।
তিনি আরও বলেন, কোরআনের মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণ এবং ইসলামের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১১ মে এই দিবসটি পালন করা হয়।
দিনটিকে ইসলামী আন্দোলনের ইতিহাসে তাৎপর্যপূর্ণ ও বেদনাবিধুর উল্লেখ করে তিনি বলেন, পবিত্র আল-কোরআনের মর্যাদা রক্ষায় এ দেশের ঈমানদার ছাত্র-জনতা যেভাবে রাজপথে নেমেছিল, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। কোরআনের অবমাননার প্রতিবাদে বহু মানুষ শহীদ হয়েছেন ও অনেকে আহত হয়েছেন, যা ইসলামী আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।
তিনি বলেন, আল-কোরআন মানবজাতির মুক্তির সনদ, যা শান্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার দিকনির্দেশনা দেয়। কোনো অপশক্তি কখনো কোরআনের আলো নিভিয়ে দিতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ইসলামবিদ্বেষীরা বারবার ষড়যন্ত্র করলেও আল্লাহ নিজ দায়িত্বে তাঁর কিতাব সংরক্ষণ করেছেন।
মিয়া গোলাম পরওয়ার দেশবাসী ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কোরআনের শিক্ষা ধারণ ও বাস্তবায়নের আহ্বান জানান এবং ১১ মে’র শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি