ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা নজরদারি বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে সম্ভাব্য পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনীর ১০২ কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।রোববার (১০ মে) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা নজরদারি চালানোর পাশাপাশি সন্দেহজনক চলাচল প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং যেকোনো সীমান্ত অপরাধের তথ্য নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ভারতের পরিস্থিতি বিবেচনায় সীমান্তে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পুশইন, মাদক, গরু ও বিভিন্ন পণ্যের চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এদিকে সীমান্তে বিজিবির কড়াকড়ি বৃদ্ধির কারণে চোরাচালান চক্রের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের