ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাফল্যের ধারায় আইডিএলসি ফাইন্যান্স: এক প্রান্তিকে মুনাফা বাড়ল ২২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি চলতি বছরের শুরুতেই দারুণ ব্যবসায়িক চমক দেখিয়েছে। ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই ইতিবাচক তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে আইডিএলসি-র শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৩ পয়সায়, যা গত বছরের প্রথম তিন মাসে ছিল ১ টাকা ১৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ২৬ পয়সা। ব্যবসায়িক এই প্রবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।
মুনাফার এই ধারাবাহিকতা গত বছরও বজায় ছিল। ২০২৫ সালের পূর্ণাঙ্গ অর্থবছর শেষে কোম্পানিটি শেয়ারপ্রতি ৫ টাকা ৫৮ পয়সা মুনাফা করে, যার মোট পরিমাণ ২৪৩ কোটি ৫৬ লাখ টাকা। ভালো মুনাফার ওপর ভিত্তি করে পর্ষদ ইতিমধেই ১৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৪ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর আগে ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্বাচনে গত ১৯ এপ্রিল রেকর্ড ডেট সম্পন্ন হয়েছে।
পরিসংখ্যান বলছে, আইডিএলসি কর্তৃপক্ষ মুনাফার বড় একটি অংশ কোম্পানির ভবিষ্যৎ ভিত্তি মজবুত করতে রিটেইন আর্নিংস বা সংরক্ষিত আয়ে যোগ করছে। ২০২৫ সালের মোট মুনাফার প্রায় ৭৩ শতাংশ বা ১৭৮ কোটি টাকা কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার একটি অংশ দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে। গত ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৫৮ পয়সায়।
১৯৯২ সালে শেয়ারবাজারে যাত্রা শুরু করা আইডিএলসি ফাইন্যান্সের বর্তমান পরিশোধিত মূলধন ৪৩৬ কোটি ৪৮ লাখ টাকা। বুধবার (৬ মে) বাজার লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৬ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়েছে। আর্থিক খাতের অনেক প্রতিষ্ঠান যখন সংকটে, তখন আইডিএলসির এই ধারাবাহিক মুনাফা বৃদ্ধি ও সম্পদ মূল্য বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)