ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড বিতরণে শেফার্ড ইন্ডাস্ট্রিজের অনিয়ম
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ডিভিডেন্ড বিতরণে অনিয়মের অভিযোগ তুলেছে কোম্পানিটির খোদ নিরীক্ষা প্রতিষ্ঠান। ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে কোম্পানিটির বিরুদ্ধে ডিভেডেন্ড বিতরণে এই অসঙ্গতি উত্থাপন করেছে নিরীক্ষা প্রতিষ্ঠানটি।
এছাড়া, শ্রমিকদের জন্য গঠিত ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) বিতরণ না করে প্রতারণার অভিযোগও রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।
নিরীক্ষা প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিএসইসি-এর নিয়ম অনুযায়ী ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে বিতরণ করতে হয় এবং ঘোষণার ১০ দিনের মধ্যে সেই পরিমাণ টাকা পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হয়।
কিন্তু শেফার্ড ইন্ডাস্ট্রিজ ২০২২-২৩ অর্থবছরের জন্য ঘোষিত ৩ কোটি ৭৩ লাখ ৭১ হাজার টাকার ক্যাশ ডিভিডেন্ড ১০ দিনের মধ্যে পৃথক ব্যাংক হিসাবে জমা রাখেনি এবং অনুমোদনের ৩০ দিনের মধ্যে সম্পূর্ণভাবে বিতরণ করতে ব্যর্থ হয়েছে।
নিরীক্ষা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৯৫ লাখ ৫০ হাজার টাকার ডিভিডেন্ড বিতরণ করা হলেও, এখনও ২ কোটি ৭৮ লাখ ২১ হাজার টাকার ডিভিডেন্ড বাকি রয়েছে।
এছাড়া, শ্রম আইন লঙ্ঘন করে ২০২২-২৩ অর্থবছরের জন্য গঠিত ৪৬ লাখ ২৩ হাজার টাকার ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ)ও নির্ধারিত সময়ে বিতরণ করা হয়নি।
এ ধরনের অনিয়ম কোম্পানির শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে এবং শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির প্রতি আস্থা সংকট তৈরি করার ঝুঁকি রয়েছে বলে নিরীক্ষা প্রতিষ্ঠানটি মতামতে বলেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)