ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
গ্রিন বন্ড ছাড়ছে ব্যাংক এশিয়া, লক্ষ্য টেকসই উন্নয়ন ও মূলধন বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি তাদের মূলধন কাঠামো আরও শক্তিশালী করতে এবং পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বাড়াতে ১ হাজার কোটি টাকার একটি বিশাল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত টেকসই উন্নয়ন বা ‘গ্রিন সাসটেইনেবল’ খাতে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের লক্ষ্যেই এই বন্ড আনার উদ্যোগ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ মে) দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে বিনিয়োগকারীদের এই তথ্য জানানো হয়।
ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৫৮৪তম সভায় ১ হাজার কোটি টাকার এই গ্রিন বন্ডের প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড এবং সম্পূর্ণ রিডিমেবল। এর মেয়াদকাল হবে ৭ বছর এবং এটি কুপনভিত্তিক ফ্লোটিং রেটে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। সংগৃহীত অর্থ দিয়ে ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করার পাশাপাশি বাসেল-৩ নীতিমালার আলোকে নিয়ন্ত্রক মূলধনের সক্ষমতা বাড়ানো হবে। একইসাথে সংগৃহীত অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে পরিবেশবান্ধব ও টেকসই বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে গ্রিন ফাইন্যান্সিং বা সবুজ অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাংক এশিয়ার এই উদ্যোগ ব্যাংকিং খাতে টেকসই উন্নয়নের নতুন দুয়ার উন্মোচন করবে। তবে এই বন্ডটি চূড়ান্তভাবে বাজারে ছাড়ার আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে।
২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এই ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমানে ১ হাজার ২৮২ কোটি টাকার বেশি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫০.৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৮.৫৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১০.৭৫ শতাংশ শেয়ার রয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?