ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

খাল খনন কর্মসূচিতে অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

২০২৬ মে ০৭ ১৫:৪৬:৫৭

খাল খনন কর্মসূচিতে অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো খাল খনন কার্যক্রম। জনস্বার্থে এ উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সারাদেশে খাল খননের মাধ্যমে অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে কিছু ক্ষেত্রে আইনি জটিলতা দেখা দিতে পারে, যা জেলা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে সমাধান করা হবে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নে আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য বিশ্ব খাল খনন কর্মসূচির উদ্বোধন স্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, বর্তমান সরকার নতুন করে খাল খনন কর্মসূচি শুরু করেছে। এর মাধ্যমে অবৈধ দখল রোধ হবে এবং জনগণ এর সুফল পাবে। কিছু জায়গায় দখলকৃত খাল উদ্ধারে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, এজন্য প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, যেখানেই খাল অবৈধভাবে দখল হয়ে আছে বা বর্জ্য ফেলে ভরাট করা হয়েছে, তা সরিয়ে ফেলা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সরকারের মূল লক্ষ্য একটি সুন্দর ও পরিকল্পিত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা পরবর্তীতে একটি আন্দোলনের রূপ নেয়। সেই ধারাবাহিকতায় তার জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন স্থানে এই কর্মসূচি উদ্বোধন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মাধ্যমে সারাদেশে খাল খননের কার্যক্রম চলছে, যা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দীর্ঘদিন ধরে খাল খনন কর্মসূচি বন্ধ থাকায় অনেক এলাকায় দখল ও বর্জ্য জমে গেছে বলেও তিনি উল্লেখ করেন। এসবকে অবৈধ দখল হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

দেশে কমলো সোনার দাম, ভরি কত?

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরিতে কয়েক হাজার টাকা কমে ক্রেতাদের জন্য কিছুটা... বিস্তারিত