ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সনদ হারালো সোনালী সিকিউরিটিজ, অভিযোগ জমার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিধিমালা লঙ্ঘনের দায়ে বড় শাস্তির মুখে পড়ল ব্রোকারেজ হাউজ সোনালী সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বা 'ট্রেক' (নম্বর ২৬১) বাতিল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৫ মে) ডিএসইর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে। ডিএসই সূত্র জানায়, ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বিধিমালা, ২০২০-এর নির্দিষ্ট কিছু ধারা ও শর্ত পালনে ব্যর্থ হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বিধিমালার ৩(২)(গ) ধারা লঙ্ঘনের কারণে বিধি ৭(৩) অনুযায়ী প্রতিষ্ঠানটির ব্যবসায়িক লাইসেন্স বা ট্রেক বাতিল করা হয়।
ট্রেক বাতিল হওয়ার প্রেক্ষিতে সোনালী সিকিউরিটিজের গ্রাহক ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএসই। সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নিজ নিজ অ্যাকাউন্টে থাকা নগদ অর্থ এবং শেয়ারের বর্তমান অবস্থা যাচাই করে দ্রুত লেনদেন নিষ্পত্তির জন্য বলা হয়েছে।
এছাড়া, সোনালী সিকিউরিটিজের কাছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি কোনো প্রকার আর্থিক দাবি বা পাওনা থাকে, তবে তা প্রমাণের স্বপক্ষে নথিপত্রসহ লিখিত অভিযোগ জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ২১ মে’র মধ্যে ডিএসইর ভারপ্রাপ্ত চিফ রেগুলেটরি অফিসারের কাছে অনলাইনে এই অভিযোগ দাখিল করতে হবে। বিনিয়োগকারীদের সুরক্ষায় ডিএসই নির্ধারিত সময়ের মধ্যে সব দাবি নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)