ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
এমজেএল বাংলাদেশের মুনাফায় ধস
নিজস্ব প্রতিবেদক: দেশের লুব্রিকেন্ট ও জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এমজেএল বাংলাদেশ পিএলসি-র নিট মুনাফায় বড় ধরনের পতন হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির সম্মিলিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ কমেছে। মূলত রাজস্ব হ্রাস এবং সরকারের পক্ষ থেকে কিছু কর সুবিধা প্রত্যাহার করার ফলে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-মার্চ মেয়াদে এমজেএল বাংলাদেশের সম্মিলিত নিট মুনাফা দাঁড়িয়েছে ১৮৭.২৩ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৫৬.২১ কোটি টাকা। মুনাফার এই পতনের সরাসরি প্রভাব পড়েছে শেয়ার প্রতি আয়ে (ইপিএস)। নয় মাস শেষে কোম্পানিটির ইপিএস ৮ টাকা ৯ পয়সা থেকে কমে ৫ টাকা ৯১ পয়সায় নেমে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির মোট রাজস্বও ৮ শতাংশ কমে ৩,০১৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্ব কমার পাশাপাশি ন্যূনতম কর ০.৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা এবং অয়েল ট্যাংকার অপারেশনের ওপর থাকা কর অব্যাহতি সুবিধা তুলে নেওয়ার ফলে আয়ের ওপর এই নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া এককভাবে কোম্পানিটির নিট মুনাফাও ১৭ শতাংশের বেশি কমেছে, যার প্রধান কারণ ছিল অয়েল ট্যাংকার খাতের ব্যবসায়িক মন্দা।
নয় মাসের সামগ্রিক চিত্র নেতিবাচক হলেও বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে এমজেএল বাংলাদেশ। এই তিন মাসে কোম্পানিটির নিট মুনাফা ৪৪ শতাংশ বেড়ে ৬৫ কোটি টাকায় পৌঁছেছে। এই সময়ে রাজস্ব ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,১৪৮ কোটি টাকা হয়েছে এবং অর্থায়ন ব্যয় কমে আসা মুনাফা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
অত্যাধুনিক লুব অয়েল ব্লেন্ডিং প্ল্যান্টের মাধ্যমে এমজেএল বাংলাদেশ স্থানীয় বাজারে উচ্চমানের লুব্রিকেন্ট সরবরাহ করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্য রপ্তানি করে আসছে। আজ ৪ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ০.৬৮ শতাংশ বেড়ে ৮৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)