ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সড়ক উন্নয়ন প্রকল্পে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের মূল দায়িত্ব জেলা প্রশাসকদের ওপর নির্ভর করে। বাস্তবায়নকালে তারা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন, যা সম্মেলনে আলোচনা হয়েছে। তাদের সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে শোনা হয়েছে এবং সমাধানের উপায় নিয়েও আলোচনা করা হয়েছে।
তিনি জানান, ভূমি অধিগ্রহণ সড়ক উন্নয়নের ক্ষেত্রে অন্যতম বড় বাধা হিসেবে দেখা দিয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের উদাহরণ দিয়ে তিনি বলেন, দীর্ঘদিনে যেখানে মাত্র ২০ শতাংশ কাজ হয়েছিল, সেখানে সম্প্রতি অগ্রগতি বেড়ে প্রায় ৪৬ শতাংশে পৌঁছেছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম রোধে জেলা প্রশাসকদের আরও কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, রাস্তার দুই পাশে অবৈধ দখল, সড়কের ওপর বাজার বা পশুর হাট বসানো, অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল, অবৈধ বিলবোর্ড স্থাপন এবং অনিয়ন্ত্রিত স্পিড ব্রেকার স্থাপন এসব বিষয়ে কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে। একই সঙ্গে নদী ও সরকারি জমি দখলমুক্ত রাখতে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
হাইওয়েতে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত নয়, তবে ধাপে ধাপে নিয়ন্ত্রণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
রেলক্রসিং দুর্ঘটনা ও ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঝুঁকিপূর্ণ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আসন্ন ঈদকে সামনে রেখে সড়কে যানজট ও দুর্ঘটনা কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় মহাসড়কে সিসি ক্যামেরা স্থাপন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা আঞ্চলিক ও জেলা সড়কেও সম্প্রসারণ করা হবে।
চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, এটি একটি অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
সবশেষে তিনি বলেন, সড়ক খাতে শৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করতে কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করা জরুরি। জেলা প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে যা জানাল মাউশি