ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত ওয়ালটনের
নিজস্ব প্রতিবেদক: দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট এবং শেয়ারবাজারে প্রকৌশল খাতের অন্যতম শীর্ষ কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের নিজস্ব কর্পোরেট অফিস নির্মাণের ঘোষণা দিয়েছে। দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৪ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) মারফত এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকের সাবরিনা সোবহান ফিফথ অ্যাভিনিউতে (প্লট নং–১০৮৮) এই অত্যাধুনিক ভবনটি নির্মাণ করা হবে। ভবন নির্মাণের প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানসম্মত করতে ইতোমধ্যে অভিজ্ঞ কনসালট্যান্ট বা পরামর্শক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। যারা ভবনটির স্থাপত্য নকশা, কাঠামোগত নিরাপত্তা এবং যান্ত্রিক ও বৈদ্যুতিক (এমইপি) বিষয়গুলো তদারকি করবেন।
কোম্পানি সূত্রে জানা গেছে, নিজস্ব অফিস ভবন হলে প্রতিষ্ঠানের সকল প্রশাসনিক বিভাগ একই ছাদের নিচে আসবে। এতে কাজের সমন্বয় যেমন বাড়বে, তেমনি দীর্ঘমেয়াদে ভাড়া বা অন্যান্য পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। যা পরোক্ষভাবে কোম্পানির মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে।
২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৩৩৩ কোটি ২২ লাখ টাকার বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানির অধিকাংশ শেয়ার (৬৭.০৯%) রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩২.০২ শতাংশ শেয়ার। বাকি শেয়ার প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)