ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড মৌসুমে সূচকের উত্থান-পতন, ধসের আশঙ্কা নেই
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবসে পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে, লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় হ্রাস পেয়েছে। পাশাপাশি দরপতন হয়েছে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিভিডেন্ড মৌসুমে সূচক ও লেনদেন একটি নির্দিষ্ট সীমার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ডিএসইর মূল সূচক ৫ হাজার ২০০ থেকে ৫ হাজার ৩০০ পয়েন্টের মধ্যে ওঠানামা করছে, আর দৈনিক লেনদেনের পরিমাণ ৭০০ থেকে ১ হাজার কোটি টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে।
তাদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির আগে বাজার যেভাবে উর্ধ্বমুখী ছিল—তা অব্যাহত থাকলে এখন সূচক ৬ হাজার পয়েন্টের ওপরে এবং লেনদেন ২ হাজার কোটি টাকার বেশি হতো। কিন্তু আঞ্চলিক যুদ্ধের প্রভাবে সেই ধারা বাধাপ্রাপ্ত হয়েছে।
তবে বাজার সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেছেন, বাজার আগামী দিনে ঘুরে দাঁড়াবে। তাদের মতে, বর্তমান পতন অস্থায়ী এবং আতঙ্কিত হওয়ার মতো কোনো ধসের আশঙ্কা নেই। বরং স্থিতিশীল থাকার প্রবণতাই বেশি প্রকট।
বাজার পর্যবেক্ষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে বাজারে থাকা উচিত, কেননা ভৌগোলিক উত্তেজনা নিরসনের পাশাপাশি আবারো ইতিবাচক ধারায় ফিরবে পুঁজিবাজার।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৫.৩৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫০.৩৩ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮.৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৫টির দর বেড়েছে, ১৮০টির দর কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৮২৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৬৪ কোটি ২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩৪ কোটি ৬৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৮ কোটি ৩৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯২টির, কমেছে ৮০টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৫.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৩.৯৪ পয়েন্ট কমেছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)