ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
ইশতেহার ও জুলাই সনদের প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি প্রতিশ্রুতি এবং জনগণের সঙ্গে সম্পাদিত ‘জুলাই সনদ’-এর অঙ্গীকারগুলো ধাপে ধাপে বাস্তবায়নের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, জনপ্রশাসনে নিয়োগ, পদায়ন ও বদলির ক্ষেত্রে সততা, যোগ্যতা এবং দক্ষতাকে প্রধান বিবেচনা হিসেবে ধরা হবে। একই সঙ্গে দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, প্রশাসনের প্রতিটি দায়িত্বই গুরুত্বপূর্ণ এবং সেগুলো যথাযথভাবে পালনে সচেতন থাকতে হবে। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, রাষ্ট্রক্ষমতার মতো প্রশাসনিক পদও স্থায়ী নয়, তাই দায়িত্ব পালনে জবাবদিহি ও সতর্কতা জরুরি।
দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়েছে। তবে সাধারণ মানুষের কষ্ট না বাড়িয়ে এসব সমস্যার কার্যকর সমাধান খুঁজতে সরকার কাজ করছে বলে জানান তিনি।
এ সময় জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি সন্ধ্যার পর বাজার ও শপিংমলগুলোতে বিদ্যুৎ ব্যবহারে সংযম নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নিজের কার্যালয় থেকে হেঁটে সম্মেলনস্থলে যান প্রধানমন্ত্রী। পথে উপস্থিত সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানালে তিনি হাত নেড়ে সাড়া দেন।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সম্মেলনের প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর অধীন সংস্থাসমূহ ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। দিনের কার্যক্রম শেষে জেলা প্রশাসকরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ