×

ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

আজ ডিসি সম্মেলন শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০২৬ মে ০৩ ১০:২০:৪২

আজ ডিসি সম্মেলন শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং মাঠপর্যায়ের চ্যালেঞ্জগুলো নিয়ে সরাসরি আলোচনা করতে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ডিসি সম্মেলন। জেলা প্রশাসকদের প্রস্তাব, নীতি নির্ধারণ এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে চার দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, মোট ৩৪টি অধিবেশনে জেলা প্রশাসকদের দেওয়া ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে বলে জানানো হয়েছে। এর মধ্যে হাসপাতালগুলোতে এন্টিভেনম নিশ্চিত করা, উপজেলা পর্যায়ে অ্যাম্বুলেন্স সরবরাহ, কওমি মাদরাসাকে নীতিমালার আওতায় আনা, নোয়াখালীতে বিমানবন্দর স্থাপন এবং জেলা পর্যায়ে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে ‘ফ্যাক্ট চেকিং সেন্টার’ স্থাপনের মতো বিষয় রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, নতুন সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণে এসব প্রস্তাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, জেলা প্রশাসকদের ব্যক্তিগত রাজনৈতিক মত থাকলেও সরকারি কাজে তার প্রভাব থাকা উচিত নয়।

সম্মেলনের কর্মসূচি অনুযায়ী, প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা হবে। পরে ডিসিরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগের কার্যক্রম নিয়ে আলোচনা হবে এবং জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন ডিসিরা। তৃতীয় দিনে সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এবং ডিসিরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন-এ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ও নৈশভোজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অন্তবর্তী সরকারের সময়ে নেওয়া প্রস্তাবগুলোর মধ্যে ইতোমধ্যে ৪৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানানো হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত