ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৬ মে ০১ ২০:৩০:৪৮

শনিবার সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ভূমি হিসেবে পরিচিত সিলেট সফরকে ঘিরে ইতোমধ্যেই পুরো উত্তর-পূর্বাঞ্চলে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরের নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে যাত্রা করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেবেন।

মাজার জিয়ারত শেষে বেলা ১১টায় প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউস সংলগ্ন সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় যাবেন। সেখানে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নেওয়া গুরুত্বপূর্ণ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পরবর্তীতে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেবেন।

এরপর বেলা ১১টা ৩৫ মিনিটে ‘বাংলাদেশ ওভারসিজ সেন্টার, সিলেট’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে। পরে দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।বিকেলের কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে, সেখান থেকেই তার ঢাকায় ফেরার সূচি নির্ধারিত।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে জনমনে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য ও অবকাঠামোগত সমস্যা নিরসনে বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, রেলপথ আধুনিকায়ন এবং সিলেটে একটি পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে সামনে এসেছে।

সফরকে ঘিরে সিলেট নগরীকে নতুন করে সাজানো হয়েছে। প্রধান সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আইল্যান্ডগুলোতে গাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মোড়ে ফেস্টুন ও তোরণ স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও নিয়েছে ব্যাপক প্রস্তুতি।সার্বিকভাবে, দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর এই সফরকে সিলেটের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন স্থানীয়রা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

স্বর্ণের দামে রেকর্ড পতন

স্বর্ণের দামে রেকর্ড পতন

দেশের বাজারে নাটকীয়ভাবে কমছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।... বিস্তারিত