ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
বাকস্বাধীনতার নামে কুরুচিপূর্ণ অপপ্রচার বন্ধে আইন চান স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাকস্বাধীনতার নামে দেশে ও বিদেশে বসে কুরুচিপূর্ণ ভাষায় অপপ্রচার ও কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বাকস্বাধীনতার নামে গালিগালাজের এই ধারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি আর বেশি দূর এগোতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু ব্যক্তি দেশের বাইরে, কেউ দেশের ভেতরে এবং কেউ আবার বিভিন্ন অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচারে জড়িত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও তা কখনোই সীমাহীন নয়। রাষ্ট্র ও জনশৃঙ্খলার স্বার্থে এটি ‘যুক্তিসঙ্গত বাধানিষেধ’-এর আওতায় থাকে, যা আদালত ব্যাখ্যা করতে পারেন। তিনি আইন মন্ত্রণালয় ও সংসদ বিষয়ক মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব বাধানিষেধকে কি বিধিবদ্ধ আইনের আওতায় আনা যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে কুরুচিপূর্ণ ভাষায় অপপ্রচার চালানো হচ্ছে, তা সমাজ ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক জড়িয়ে অশালীন বক্তব্য ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিতে শালীনতা ও সংসদীয় রীতি মেনে চলাই উচিত। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করেই রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপর তিনি জোর দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল