ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কথা জানালেন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা এখনো স্বাধীনতার এত বছর পরেও তৈরি করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আযম খান। তিনি জানান, বর্তমান সরকার এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্যভিত্তিক তালিকা তৈরি করা হবে।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলালের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয় বেলা ১১টায়, যেখানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রী আহমদ আযম খান আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের একটি যাচাই–বাছাই করা নির্ভুল তালিকা তৈরি করা হবে, যাতে তাদের আত্মত্যাগ যথাযথভাবে স্বীকৃতি ও মর্যাদা পায়।
এর আগে সংসদে দেওয়া তথ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, বর্তমানে গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন। একই অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১০ সাল থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে, যার মধ্যে ২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ জন রয়েছে।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ সংসদে জানান, কৃষকদের জন্য সার সরবরাহ নিশ্চিত করতে দেশে বর্তমানে ১১ হাজার ৫ জন সার ডিলার নিয়োজিত আছেন। বিদ্যমান ডিলারদের মধ্যে বিসিআইসি ও বিএডিসির অধীনে যথাক্রমে ৫ হাজার ৬৬৯ জন ও ৫ হাজার ৩৩৬ জন রয়েছেন। অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩১১ জন ডিলারের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এছাড়া পরিবেশগত ক্ষতির বিষয়ে তিনি বলেন, ইটভাটায় ফসলি জমির উপরিভাগের মাটি কাটার কারণে ১৫ হাজার ৪৫০ একর জমি ইতোমধ্যে আবাদ অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, ২০৪০ সালের মধ্যে ৫৫ দশমিক ৭ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং প্রায় ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেলো কুবি
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- পে স্কেলের প্রস্তাবিত গ্রেডভিত্তিক বেতন কাঠামো প্রকাশ
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- পে স্কেল নিয়ে ৭ দাবি সরকারি কর্মচারীদের
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- রবির মুনাফায় আকাশচুম্বী প্রবৃদ্ধি, ব্যাকফুটে শিপিং কর্পোরেশন
- ঈদকে সামনে রেখে মুনাফা তুলছেন বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের স্কলারশিপ দেবে যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটি, আবেদন শুরু
- পদত্যাগ করলেন ঢাবি শিক্ষক মোনামি
- আজ সন্ধ্যায় সাদিক কায়েমের বিয়ে
- এমপিও শিক্ষকদের ঈদ বোনাস কবে, যা জানা গেল
- লাইফ সাপোর্টে অভিনেত্রী কারিনা কায়সার