ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
জামালপুরে পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে পৃথক স্থানে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।
উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং মরহুম মোহাম্মদ আলী মেম্বারের ছোট ছেলে শামীম মন্ডল (৩৭) বজ্রপাতে নি'হত হন। জানা যায়, সকালে মাছ ধরতে নদীতে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে উপজেলার ৪ নম্বর সাপধরি ইউনিয়নে রাস্তা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক সাগর (১৭) বজ্রপাতে মারা যায়। সে দেওয়ানগঞ্জ উপজেলার চিনিয়াপাড়া এলাকার স্বাধীন মিয়ার ছেলে। কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃ'ত্যু ঘটে।
হঠাৎ ঘটে যাওয়া এ দুইটি দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে। একই সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থেকে বাঁচতে সবাইকে আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও সামনে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর