ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
‘জুলাই সনদ’র আলোচনাকে কেন্দ্র করে উত্তপ্ত সংসদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনাকে কেন্দ্র করে ‘জুলাই সনদ’ ও গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি জুলাই সনদ বিষয়ে সমালোচনামূলক বক্তব্য দিলে বিরোধী দলের সদস্যরা এর জোরালো প্রতিবাদ জানান।
সোমবার (২৭ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশনে এ পরিস্থিতি তৈরি হয়।
আলোচনায় মঞ্জুরুল করিম রনি বলেন, সংসদের শুরু থেকেই ‘জুলাই সনদ’ ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা হচ্ছে। বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই আন্দোলনকে একক অর্জন হিসেবে উপস্থাপন করা হলে তা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, আন্দোলনে তাদের পক্ষ থেকেও অংশগ্রহণ ছিল এবং এ সময় ৪০০-এর বেশি সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের বিরুদ্ধে রক্তের দাগ থাকলেও বিএনপি একমাত্র দল, যাদের বিরুদ্ধে এমন অভিযোগ নেই। পাশাপাশি বিরোধী দলের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলনের বিপরীতে স্বল্প সময়ের হুঁশিয়ারি দিয়ে কোনো লাভ হবে না।
তার বক্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ফ্লোর নিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বর্তমান সরকার গঠিত হয়েছে, তাই জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলা গ্রহণযোগ্য নয়। তার মতে, জুলাই সনদকে অবমূল্যায়ন করা মানে ছাত্র-জনতার আন্দোলন ও শহীদদের প্রতি অসম্মান প্রদর্শন।
এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও হইচই শুরু হলে সংসদ কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সংসদে মতভিন্নতা স্বাভাবিক বিষয় এবং সবাইকে শালীনতার সঙ্গে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে হবে। পরবর্তীতে নির্ধারিত সময়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে বলেও তিনি স্মরণ করিয়ে দেন। স্পিকারের হস্তক্ষেপের পর ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা