ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক আস্থা পুনর্গঠনের লক্ষ্যেই অভিজ্ঞ রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়।
পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার ঘটনা তুলনামূলকভাবে বিরল। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়, তা কাটিয়ে উঠতেই দিল্লি এই নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৭৫ বছর বয়সি দিনেশ ত্রিবেদী ভারতের সাবেক রেল ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পশ্চিমবঙ্গ রাজনীতির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে, যা বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটা চীনের দিকে ঝুঁকে পড়েছিল। এই প্রেক্ষাপটে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাণিজ্যিক প্রতিযোগিতা মোকাবিলা করাও নতুন হাইকমিশনারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
চলতি মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরে গিয়ে জ্বালানি ও সার সরবরাহ বৃদ্ধি এবং ভিসা ও ভ্রমণ প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ ইস্যু এখনো দুই দেশের সম্পর্কের একটি স্পর্শকাতর বিষয় হিসেবে রয়ে গেছে। এদিকে পশ্চিমবঙ্গসহ সীমান্তবর্তী অঞ্চলের রাজনৈতিক প্রভাব ও কৌশলগত গুরুত্ব বিবেচনায় দিনেশ ত্রিবেদীর এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা