ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আগামীর প্রাথমিক শিক্ষা হবে বিশ্বের জন্য অনুকরণীয়: ববি হাজ্জাজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে, যাতে বাংলাদেশকে ভবিষ্যতে অন্য কোনো দেশের শিক্ষা মডেল অনুসরণ করতে না হয় এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু করেছে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষা এমনভাবে গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ নিজেই একটি অনুসরণীয় মডেল হয়ে ওঠে এবং অন্য কোনো দেশকে অনুকরণ করতে না হয়। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারপ্রধান ও সংসদ নেতার নেতৃত্বে ইতোমধ্যে একটি দীর্ঘমেয়াদি ভিশনের আওতায় কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার প্রতিটি স্তরে ক্যারিয়ার ও স্কিলভিত্তিক শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা ভবিষ্যতে চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে না হয়, বরং তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি থাকে দেশে বা বিদেশে যেখানেই হোক।
প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে আরও আকর্ষণীয় করতে ‘লার্নিং উইথ প্লে’ পদ্ধতি বাস্তবায়নের কথাও উল্লেখ করেন তিনি। চার থেকে দশ বছর বয়সী শিশুরা যেন খেলাধুলা, গল্প বলা ও গল্প শোনার মাধ্যমে সহজভাবে শিক্ষা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে শ্রেণিকক্ষকে আরও শিশুবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।
এছাড়া প্রায় দুই কোটি শিক্ষার্থীর জন্য বিভিন্ন সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহ, বিনামূল্যে ইউনিফর্ম, বছরে একবার জুতো ও ব্যাগ প্রদানসহ নানা প্রণোদনা। এসব উদ্যোগের মাধ্যমে শিশুদের স্কুলমুখী করা এবং শিক্ষায় আগ্রহ বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক