ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক: একসময় যে ক্লাবে খেলেছেন, সেই ক্লাব প্রাঙ্গণেই এবার ভিন্ন পরিচয়ে উপস্থিত হলেন আমিনুল হক। সাবেক ফুটবলার হিসেবে নয়, বরং দেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে তিনি ধানমন্ডির ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব লিমিটেড পরিদর্শন করেন। স্মৃতিবিজড়িত এই ক্লাব ঘুরে দেখার সময় তিনি অতীতের অনেক মুহূর্তের কথা স্মরণ করেন।
আবাহনী ক্লাবের পরিদর্শন শেষে আমিনুল হক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি জানান, দেশের ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত রাখতে সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতার পর থেকে আবাহনী ও মোহামেডানের প্রতিদ্বন্দ্বিতা দেশের ফুটবলের ঐতিহ্যের অংশ হলেও গত ১৭ বছরে এই ক্লাবকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ ওঠে, যা দুঃখজনক। বর্তমান সরকার সেই ধারা থেকে বের হয়ে ক্লাবগুলোকে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে চায়।
তিনি আরও বলেন, আবাহনী ক্লাবের ব্যবস্থাপনা পুনর্গঠনের মাধ্যমে ফুটবল, ক্রিকেটসহ সব খেলায় ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
ক্রীড়াকে মাদকবিরোধী আন্দোলনের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে ক্লাবগুলোর মধ্যে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
মোহামেডানের কর্মকর্তাদের উপস্থিতিতে আবাহনী ক্লাব পরিদর্শনকে তিনি ক্রীড়াসুলভ আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে, যা আগামী অর্থবছরে ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী ২ মে থেকে সিলেটে পরীক্ষামূলকভাবে শিক্ষাবর্ষে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী পিন্টু, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইয়া এবং বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাসহ আরও অনেকে।
সবশেষে জানানো হয়, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের অন্যান্য ক্লাবও ধারাবাহিকভাবে পরিদর্শন করবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা