ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ওই শিক্ষার্থীর নাম নিশাদ ইসলাম (২০)। শুক্রবার (২৫ এপ্রিল) মধ্যরাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার সকালে তার বিরুদ্ধে দেবীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তার নিশাদ ইসলাম দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজিপাড়া এলাকার আশরাফুল আলমের ছেলে এবং সোনাহার টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘নিশাদ ইসলাম’ থেকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার একটি ছবি পোস্ট করেন এবং সেখানে আপত্তিকর ক্যাপশন যুক্ত করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বলেন, ফেসবুকে প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং হামলার শঙ্কাও দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাচাই-বাছাইয়ের জন্য ওই তরুণকে থানায় আনা হয়। প্রাথমিকভাবে পোস্টটি তারই করা বলে নিশ্চিত হওয়া গেছে। পরে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর