ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
সৌদি আরবে পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা জোরদারভাবে চলছে। এখন পর্যন্ত ৮১টি ফ্লাইটে করে মোট ৩২ হাজার ৫৩২ জন হজযাত্রী গন্তব্যে পৌঁছেছেন।
শনিবার (২৫ এপ্রিল) ভোরে প্রকাশিত হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৯ হাজার ২৪৮ জন।
ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৩টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।
এদিকে, হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ গত বুধবার (২২ এপ্রিল) মক্কায় ৭০ বছর বয়সী মো. আবুল কাশেম মারা যান। এর আগে জয়পুরহাটের বাসিন্দা মো. নইম উদ্দীন মন্ডলের মৃত্যুর খবর পাওয়া যায়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
হজযাত্রী পরিবহন কার্যক্রম আগামী ৩১ মে পর্যন্ত চলবে। অন্যদিকে, হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- অনলাইনে ও এসএমএসে এসএসসির ফল দেখবেন যেভাবে
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- বিকাশে মিলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ভাতা
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ