ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
দুপুরের মধ্যে ৬০ কি.মি বেগে ঝড়ের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: প্রচণ্ড গরমে নাজেহাল সারাদেশের মানুষ, তাপপ্রবাহে দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়েছে। তবে এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই উত্তরাঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলের জন্য কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২৫ এপ্রিল) থেকে আগামী কয়েক দিনে এসব এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বিশেষ সংকেতও দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিসের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর ১টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এতে চলমান তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।
আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
অন্যদিকে, দেশের বিভিন্ন জেলা ও বিভাগের ওপর দিয়ে এখনো মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান ও লক্ষ্মীপুরসহ পুরো খুলনা বিভাগ এই তাপপ্রবাহের মধ্যে রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়