ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দেশের ১০০০ মাদ্রাসায় চালু হবে কারিগরি ট্রেড কোর্স: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করতে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের অধিবেশনের ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মাদ্রাসা শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়ে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন, দেশে ২ কোটিরও বেশি শিক্ষার্থী মাদ্রাসায় অধ্যয়ন করছে এবং প্রাথমিক স্তরেই ৪০ লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। তবে গবেষণায় দেখা গেছে, মাদ্রাসা স্নাতকরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে চাকরির ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। এ অবস্থায় তাদের কর্মবাজার উপযোগী করতে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা তিনি জানতে চান।
জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও দক্ষতাভিত্তিক করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি ধর্মীয় শিক্ষার সঙ্গে বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি শিক্ষার সমন্বয় করা হবে। এ লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু