ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রাজস্ব বাড়লেও লোকসানের বৃত্তে সিঙ্গার বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড চলতি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। বছরের প্রথম তিন মাসে কোম্পানিটির পণ্য বিক্রি বা রাজস্বে সামান্য প্রবৃদ্ধি থাকলেও ক্রমবর্ধমান খরচ এবং প্রতিকূল বাজার পরিস্থিতির কারণে এই লোকসান হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে সিঙ্গারের পণ্য বিক্রি ৩.৪৬ শতাংশ বেড়ে ৫৭৭.২০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৫৫৭.৮৬ কোটি টাকা। তবে বিক্রি বাড়লেও নিট লোকসানের পরিমাণ গত বছরের তুলনায় অনেক বেড়েছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে যেখানে লোকসান ছিল ৩৫.৮৯ কোটি টাকা, সেখানে এ বছর একই সময়ে লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৫৫.৮৬ কোটি টাকায়।
সিঙ্গার বাংলাদেশ জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে কনজিউমার ইলেকট্রনিক্স বাজারে স্থবিরতা দেখা দিয়েছে। এছাড়া জাতীয় নির্বাচন এবং দীর্ঘ ঈদ ছুটির প্রভাবেও বাজারে পণ্যের চাহিদা আশানুরূপ ছিল না।
কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়, উৎপাদন ও আমদানিতে খরচ বাড়লেও বাজারের তীব্র প্রতিযোগিতার কারণে তারা ক্রেতা পর্যায়ে পণ্যের দাম খুব বেশি বাড়াতে পারেনি। এর ফলে সিঙ্গারের পরিচালন মুনাফা ৮.১ শতাংশ কমে গেছে। বিশেষ করে দোকান ভাড়া, অবচয় এবং বেতন-ভাতা সংক্রান্ত খরচ বেড়ে যাওয়ায় মুনাফায় টান পড়েছে।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, কোম্পানিটির নিট ফিন্যান্স কস্ট বা আর্থিক ব্যয় ৪১.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত চলতি মূলধন ও ব্যবসা সম্প্রসারণের জন্য স্বল্পমেয়াদী ঋণ নেওয়ায় সুদ বাবদ খরচ প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এছাড়া ইউরোর বিপরীতে বাংলাদেশি টাকার মান কমে যাওয়ায় ‘ইন্টার-কোম্পানি’ ঋণের ক্ষেত্রে বড় অংকের বৈদেশিক মুদ্রা বিনিময়জনিত লোকসান গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)